প্রকাশ্য দিবালোকে এক লক্ষ নব্বই হাজার টাকা ছিনতাই - The News Lion

প্রকাশ্য দিবালোকে এক লক্ষ নব্বই হাজার টাকা ছিনতাই




দি নিউজ লায়ন ;  দুঃসাহসিক ভাবে প্রকাশ্যে লোকালয় থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ফুলিয়া বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ফুলিয়ায়। ফুলিয়া গোসাই পাড়ার বাসিন্দা সৌরভ ভৌমিক স্টেট ব্যাংক থেকে লোনের ১ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। 


বাড়ি যাবার পথেই ফুলিয়া বাজার এর মধ্যে দুই দুষ্কৃতী বাইকে করে গিয়ে ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এরপর সৌরভ ভৌমিকের চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয় এবং ব্যাংকের তরফ থেকেও শান্তিপুর থানা তে জানানো হয়।


 তারপর সঙ্গে সঙ্গেই প্রশাসন ওই ছিনতাইকারী দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে।ওই বাজার সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.